Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
উগান্ডার প্রয়াত স্বৈরশাসক ইদি আমিনের নাতি আজিজ আবদুলের কমনওয়েলথ গেমসে অভিষেক ভালো হলো না। কলঙ্ক মাথায় নিয়ে গতকাল গেমস ত্যাগ করতে হয়েছে এ বক্সারকে। সুপার হেভিওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষকে মাথা দিয়ে ঢুস মেরে অযোগ্য ঘোষিত হন তিনি। রেফারিকে মৌখিকভাবে তীব্র আক্রমণও করেন।
উগান্ডার প্রয়াত স্বৈরশাসক ইদি আমিনের নাতি আজিজ আবদুলের কমনওয়েলথ গেমসে অভিষেক ভালো হলো না। কলঙ্ক মাথায় নিয়ে গতকাল গেমস ত্যাগ করতে হয়েছে এ বক্সারকে। সুপার হেভিওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষকে মাথা দিয়ে ঢুস মেরে অযোগ্য ঘোষিত হন তিনি। রেফারিকে মৌখিকভাবে তীব্র আক্রমণও করেন।
শুধু তাই নয়, অযোগ্য ঘোষিত হওয়ার পর ২৫ বছর বয়সী এ বক্সার এক সাংবাদিকের সঙ্গে কথা বলতেও অস্বীকৃতি জানান। কারণ, সেই সাংবাদিক তাঁর স্বৈরাচার শাসক দাদাকে নিয়ে নেতিবাচক প্রতিবেদন লিখেছিলেন।
প্রেস অ্যাসোসিয়েশনের সেই সাংবাদিককে আজিজ আবদুল বলেন, ‘না, আপনাকে নয়। আপনাকে আমার একদম পছন্দ নয়।’ উগান্ডা দলের এক কর্মকর্তা তখন সেই সাংবাদিককে বিষয়টি স্পষ্ট করেন, ‘আপনি তাঁর দাদাকে নিয়ে যেসব কথা লিখেছিলেন, সে কারণেই এমনটা করছে।’
১৯৭১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর ইদি আমিন উগান্ডায় প্রায় পাঁচ লাখ মানুষকে হত্যা করেছিলেন বলে ধারণা করা হয়। এ ছাড়া এশীয় বংশোদ্ভূত প্রায় ৮০ হাজার মানুষকে দেশত্যাগে বাধ্য করেছিলেন ২০০৩ সালে মারা যাওয়া ইদি আমিন।
স্কটল্যান্ডের প্রতি বিশেষ অনুরাগের কারণে ১৯৭৬ সালে রসিকতা করে নিজেকে ‘দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড’ হিসেবে ঘোষণা করেছিলেন ইদি আমিন। তাঁর এই উক্তি থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তী সময় অস্কারজয়ী একটি চলচ্চিত্রও তৈরি হয়। এবার আজিজ আবদুলও গ্লাসগোয় গিয়ে ঘোষণা দিয়েছিলেন, তাঁর স্বপ্ন ‘স্কটল্যান্ডের নতুন রাজা’ হওয়া।
কিন্তু বক্সিংয়ের সুপার হেভিওয়েট বিভাগে ইংল্যান্ডের ডামার টমাসের বিরুদ্ধে এক তুমুল উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর দর্শকের ভুয়া ও দুয়োধ্বনি শুনে রিং ছাড়তে হয় আজিজকে।
জাতীয় বক্সিংয়ে আজ ছিল উৎসবমুখর দিন। পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে আফরা খন্দকারের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। ছিল অন্য এক নাটকীয় ঘটনাও। ছবি তুলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী জাতীয় বক্সিংয়ে আজ ছিল উৎসবমুখর দিন। পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে আফরা খন্দকারের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। ছিল অন্য এক নাটকীয় ঘটনাও। ছবি তুলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী জাতীয় বক্সিংয়ে আজ ছিল উৎসবমুখর দিন। পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে আফরা খন্দকারের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। ছিল অন্য এক নাটকীয় ঘটনাও। ছবি তুলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী জাতীয় বক্সিংয়ে আজ ছিল উৎসবমুখর দিন। পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে আফরা খন্দকারের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। ছিল অন্য এক নাটকীয় ঘটনাও। ছবি তুলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী